,

রংপুরে বাসের আগাম টিকিট বিক্রি বন্ধ

news-image

রংপুর ব্যুরো : ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রংপুর থেকে ঢাকাগামী বাসের টিকিট বিক্রি ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। জেলার বাস কাউন্টারগুলো থেকে আগামী ৮, ৯ ও ১০ ডিসেম্বরের বাসের টিকিট বিক্রি হচ্ছে না। অনেক যাত্রীর জরুরি কাজে ঢাকা যাওয়ার প্রয়োজনে হলেও তারা টিকিট পাচ্ছেন না। আবার সহিংস পরিস্থিতির আশঙ্কায় অনেকেই টিকিট কাটছেন না।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে কথা হয় অগ্রিম টিকিট কাটতে আসা রংপুর মহানগরীর কেরানিরহাটের বাসিন্দা আখতারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ভাগনির চিকিৎসার জন্য আগামী ১০ ডিসেম্বর ঢাকায় যেতে হবে। এজন্য বাসের অগ্রিম টিকিট কাটতে এসেছি। কিন্তু এসে দেখি ৯ ও ১০ ডিসেম্বরের টিকিট বিক্রি বন্ধ রয়েছে।’

একই কথা জানালেন বাসের অগ্রিম টিকিট কাটতে আসা রংপুর মহানগরীর নীলকণ্ঠ এলাকার সুখী আক্তার। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ৯ ডিসেম্বর ঢাকায় যাওয়ার কথা। কিন্তু ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় টিকিট না কেটেই ফিরে যাচ্ছি।’

রংপুর জেলা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় কী হবে, এ নিয়ে আমরা শঙ্কায় আছি। তাই তিন দিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বাস ৭-৮ ডিসেম্বরের টিকিট বিক্রি করছে এবং ৯ ও ১০ ডিসেম্বরের টিকিট বিক্রি পুরোপুরি বন্ধ রেখেছে।’

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ৭ ও ৮ ডিসেম্বরের কিছু কিছু বাসের টিকিট বিক্রি হলেও ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ৯ ও ১০ ডিসেম্বরের টিকিট বিক্রি পুরোপুরি বন্ধ রয়েছে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আফতাবুজ্জামান রিপন বলেন, ‘ঢাকার টিকিট বিক্রি করা বা গাড়ি বন্ধ রাখার নির্দেশনা কেউ দেয়নি। সম্ভবত বাস মালিকরা নিজেরাই টিকিট বিক্রি বন্ধ রেখেছে।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা