,

যুক্তরাষ্ট্রে বিদ্যুৎকেন্দ্রে হামলা, কারফিউ জারি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় দুটি বিদ্যুৎকেন্দ্রে বন্দুক হামলার ঘটনায় অন্ধকারে শহরের ৪০ হাজারের বেশি বাসিন্দা। লুটপাট ও চুরির আশঙ্কায় জারি করা হয়েছে কারফিউ।

হামলার কারণ জানতে এরইমধ্যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে অভিহিত করেছে নর্থ ক্যারোলাইনার গভর্নর।

স্থানীয় সময় গত রবিবার (৪ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় দুইটি বিদ্যুৎকেন্দ্রে বন্দুক হামলার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ, ওই ঘটনায় এখনও ৪০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অন্ধকারে গোটা শহর।

লুটপাট ও চুরির আশঙ্কায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার না করলেও একে পরিকল্পিত নাশকতা বলে অভিহিত করেছে পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখতে চলছে তদন্ত।

নর্থ ক্যারোলাইনার পুলিশ কর্মকর্তা রনি ফিল্ড বলেন, পরিস্থিতি খুবই খারাপ। সাধারণ মানুষের জানমালের রক্ষায় আমরা কারফিউ জারি করেছি। এলোপাতাড়ি গোলাগুলির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যারা এ ধরনের অপরাধ করেছে তাদের কাপুরুষ বলা ছাড়া আর কোনো ভাষা জানা নেই।

স্থানীয় প্রশাসন ও পুলিশের পাশাপাশি এ ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একে চরম হুমকি উল্লেখ করে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ কেন্দ্র বাড়ানো হয়েছে নিরাপত্তা। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা