,

‘১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতকে ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের কাউকে ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সোমবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিএনপির ডাকা ১০ ডিসেম্বরের মহাসমাবেশ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওইদিন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে রাজপথ।’

টিপু মুনশি বলেন, ‘বিএনপি-জামায়াত ফের নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সবাই মিলে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। দেশ রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই।’

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। এ সময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রোজী রহমান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

এ বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার নয়টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না