,

ছেলেকে রেখে বাবার তৃতীয় বিয়ে, অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা!

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কলেজছাত্র সাকিবুল ইসলাম জয়। দীর্ঘ দিন ধরে নিজের বিয়ের জন্য বাবাকে বলে আসছিল। কিন্তু বাবা তাকে বিয়ে দেননি। উল্টো তার বাবা নিজেই তৃতীয় বিয়ে করেন। এ ঘটনায় ‘অভিমানে’ জয় আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার পৌর শহরের ভাকুড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছে। সে পীরগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পৌর কাউন্সিলর মাহাফুজ জানান, জয় ও এক মেয়েকে রেখে মামুজানের প্রথম স্ত্রী পালিয়ে গিয়ে অন্য জাগায় বিয়ে করেন। এরপর দ্বিতীয় বিয়ে করেন মামুজান। দ্বিতীয় স্ত্রীও এক মেয়ে রেখে প্রায় দুই বছর আগে পালিয়ে যান। এরপর সংসারের হাল ধরতে তার বড় ছেলে জয় বিয়ে করতে চায়। বয়স না হওয়ায় জয়কে বিয়ে দেননি তার বাবা। পরে নিজেই তৃতীয় বিয়ে করেন। এতে হতাশায় ভুগছিল জয়। এ কারণে সে আত্মহত্যা করতে পারে।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার জানান, ৬ মাস ধরে বিয়ে করতে চায় সাকিবুল ইসলাম জয়। কিন্তু তার বাবা তাকে বিয়ে না দিয়ে তিন মাস আগে নিজেই তৃতীয় বিয়ে করেন। বাবার তৃতীয় বিয়ে করায় মন খারাপ হয় জয়ের। এরপর হতাশায় ভুগতে থাকে সে। অবশেষে গতকাল রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে জয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না