,

রাজধানীতে বিশেষ অভিযানে ২৫৫ জন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে চলা বিশেষ অভিযানে ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকেও এসব অভিযানে গ্রেপ্তারে করা হচ্ছে। এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল রোববার ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপি দাবি করেছে— গত ৩০ নভেম্বর রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত তাদের অন্তত ১ হাজার ৩১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা