,

প্রথমার্ধের শেষ মুহূর্তের গোলে এগিয়ে জাপান

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও ক্রোয়েশিয়া। যেখানে প্রথমার্ধের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে জাপান।

সোমবার আল জনুব স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। তবে প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে থাকে ক্রোয়েশিয়া। কিন্তু দুদল ৩টি করে শট নেয় ও একটি করে শট লক্ষ্যে রাখতে পারে। যেখানে একটি শটেই গোলে পরিণত করে এশিয়ান জায়ান্ট জাপান।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো জাপান। ওয়াতারু এনদোর ক্রসে ছয় গজ বক্সের মুখে ডিফেন্ডার শোগো তানিগুচির হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

তবে প্রতিপক্ষের ভুলে নবম মিনিটে ক্রোয়েশিয়ার সামনে সুযোগ আসে। জাপানের ডিফেন্ডার তাকেহিরো তোমিইয়াসু বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান ইভান পেরিসিচ। বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে এই ফরোয়ার্ডের নেওয়া শট গোলরক্ষক শুইচি গোন্দা ঠেকিয়ে দেন।

ম্যাচের ১৩তম মিনিটে আরও একটি সুযোগ পায় জাপান। ডান দিক থেকে বক্সে দারুণ বল বাড়ান জুনিয়া ইতো। ছুটে গিয়ে স্লাইডে বলে পা ছোঁয়াতে পারেননি ফরোয়ার্ড দাইজেন মায়েদা।

অবশেষে ম্যাচের ৪৩তম মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। কর্নার থেকে দোয়ান ক্রস করেন। সেখান থেকে ইয়োশিদা হেড করলে বল পান মায়েদা। পরে শট করে গোলে পরিণত করেন মায়েদা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না