,

বাংলাদেশের রোমাঞ্চকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববার এই জয়ে সাকিবদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রাতে প্রধানমন্ত্রী এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান। ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ১০ ওভারে ৩৬ রানে ৫টি উইকেট পান। ৪ উইকেট দখল করেন এবাদত। বাকি একটি উইকেট নেন মিরাজ। ভারত ৪১ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে। এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় লাভ করে। ব্যাটে-বলে দারুণ করে ম্যাচ সেরা হন মিরাজ।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ