,

সেই ফেসবুক পোস্ট ডিলিট করলেন ফারিণ

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার রাতে রাজধানীর একটি শপিংমলে চলন্ত সিঁড়িতে গুরুতর আহত হন এই অভিনেত্রী।

পরে দুর্ঘটনার বিষয় নিয়ে শনিবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফারিণ। তাতে সেই বিপণিবিতানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে আনেন তিনি।

পোস্ট দেওয়ার প্রায় ১২ ঘণ্টা পর সেই পোস্টটি নিজের ফেসবুক পেজ থেকে সরিয়ে নেন ফারিণ। আজ রোববার দুপুরে দেওয়া আরেক পোস্টে তিনি লিখেছেন, ঘটনার পরপরই সেই বিপণিবিতানের কর্মকর্তারা বাসায় গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, আলোচনার মাধ্যমে তাদের যাবতীয় ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন।

একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ওই বছর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। তার অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’ ও ‘সরি স্যার’ উল্লেখযোগ্য।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না