,

এক বাঘাইড় ৫৮ হাজার টাকায় বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাচকোল এলাকার জেলে আকালুর জালে ধরা পড়েছে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড়। পরে মাছটি উপজেলার পাম্পমোড় এলাকায় নিয়ে আসেন মাছ ব্যবসায়ী সাজু মিয়া। মাছটি কেটে ৫৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার কাচকোল ঘাট এলাকার জেলে আকালু ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। তার জালে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। সেখানে উন্মুক্ত ডাকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৫৪ হাজার টাকায় মাছটি কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া।

পরে দুপুরে উপজেলার পাম্পমোড় এলাকায় ব্যবসায়ী সাজু মিয়া মাছটি কেটে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৮ হাজার ৫০০ টাকায় খুচরা বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ