,

‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’

news-image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে শান্ত রায় (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সৈয়দপুরের ওয়াবদা মোড় রেলঘুণ্টি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শান্ত সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের শ্রী সাগর রায়ের ছেলে। সে সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শান্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা আছে ‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়’। ওই চিরকুটে তার বাবার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, ‘আমি স্থানীয় লোকজন ও পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করেছি।’

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ