,

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল

news-image

নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তাকে প্রেষণে বদলি ও পদায়নের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসনের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অবিলম্বে এসব আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে, ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিনকে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস-আইডিইএ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের সিগন্যালস উপপ্রকল্প পরিচালক (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন) মেজর মাহবুবুল হককে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ