,

পুলিশের ওপর হামলায় রিভারসাইড হাসপাতালের ৬ জনের রিমান্ড

news-image

আদালত প্রতিবেদক : কামরাঙ্গীরচর থানায় পুলিশের ওপর হামলার মামলায় রিভারসাইড হাসপাতালের ৬ জনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ আদেশ দেন। আসামিদের প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক শিহাবুল ইসলাম।

গত বৃহস্পতিবার রিভারসাইড হাসপাতালের এমডি ডা. এম এইচ উসমানীসহ সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ডা. এম এইচ উসমানী অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর ৬ আসামিকে গত শুক্রবার আদালতে পাঠিয়ে ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। যার উপর আজ শুনানি হয়েছে। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রাসেল হাওলাদার, লাল মিয়া, হারুন অর রশিদ, সুমন, কাউছার আলী ও রাফিন সাদ বোরহান।

মামলার বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ডা. এম এইচ উসমানী ও ওই হাসপাতালের ৭০ থেকে ৮০ জন স্টাফ থানায় এসে নার্সের মারধরের ঘটনায় মামলা নেওয়ার কারণ জানতে চান। এ সময় তিনি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাকে থামানোর চেষ্টা করা হলে মোস্তাফিজুর রহমান ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের শারীরিকভাবে হেনস্থা করেন। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

এর আগে হাসপাতালের নার্সকে পিটানোর অভিযোগে গত বুধবার রাতে ওই হাসপাতালের কর্মরত একজন নার্স থানায় এসে মারধরের অভিযোগে মামলা করেন। ওই ঘটনায় পুলিশ কেন মামলা নিলো, এই অভিযোগে বৃহস্পতিবার থানায় এসে হামলা চালায় উসমানী ও তার সহযোগীরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির