,

টাকা থাকলেই অপচয় করা যাবে না: পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সারা বিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিন মাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি, ডিসেম্বর মাসে আরও কমবে। তাই টাকা থাকলেই অপচয় করা যাবে না।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এ প্রতিযোগিতার আয়োজন করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার পাঁচটি দল অংশগ্রহণ করছে। আগামী রোববার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

দেশে ডলার সংকট নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে ডলারের সংকট নেই, তবে ঘাটতি আছে। নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না।’

দেশ সংকটে পড়বে না বলে দাবি করেন এম এ মান্নান। তিনি বলেন, ‘আমাদের দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মাঠ ভরা ফসল আর গোলা ভরা ধান আছে আমাদের। হাওর আর নদী ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত আছে। আমাদের সব কিছু আছে। সুতরাং কোনো সমস্যা হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো.জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী