,

পিছিয়ে গেল ‘কারাগার’-এর মুক্তি

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর প্রথম সিজন উন্মুক্ত হয় ১৯ আগস্ট। হইচই- এ ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের অপেক্ষা শুরু হয় পরবর্তী সিজনের জন্য। সবার একটাই জিজ্ঞাসা- নতুন সিজন আসবে কবে? কারণ, প্রথম সিজনে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী এতটাই রহস্য তৈরি করেছেন যে পরবর্তী সিজনের জন্য দর্শকরা উন্মুখ হয়ে ছিলেন।

অবশেষে ঘোষণা এল ‘কারাগার’-এর নতুন সিজন প্রকাশ হচ্ছে ১৫ ডিসেম্বর। তবে ‘কারাগার’ সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্দিষ্ট তারিখে সিরিজটি উন্মুক্ত হচ্ছে না। কারণ এখন বিশ্বকাপ ফুটবল উন্মাদনা চলছে। সিরিজটি প্রকাশের নতুন তারিখ জানানো হলো ২২ ডিসেম্বর।

খবরটি জেনে সিরিজের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরীও মন খারাপ করেছেন। বলেছেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ!’

সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথম সিজনে এর গল্প বিস্তার করে জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে ঘিরে। যে কথা বলতে পারে না। ইশারার মাধ্যমে নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। দর্শকদের ধারণা, সেই রহস্যের জট খুলবে দ্বিতীয় সিজনে।

যদিও নির্মাতা শাওকী রহস্য ছড়িয়ে বলেন, ‘নতুন সিজনে জট তো খুলবেই না, বরং আরও বাড়বে! আমরা অনুরোধ করব প্লিজ একটু অপেক্ষা করুন। ২২ ডিসেম্বর আসলে দেখুন। তারপর প্রতিক্রিয়া জানান।’

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ