,

এসআই পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী পৌরসভার ১ নম্বর বেড়াডাঙ্গা তালতলা এলাকা থেকে ফারহান মণ্ডল নামে উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আজ শনিবার দুপুরে রাজবাড়ী পৌরসভার ১ নম্বর বেড়াডাঙ্গা তালতলা এলাকায় তার শ্বশুরের ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটককৃত কথিত এসআই ফারহান মণ্ডল রংপুর জেলার পীরগাছা এলাকার কাশেম মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফারহান পুলিশের এসআই পরিচয় দিয়ে দশ মাস আগে পাচুরিয়া ইউনিয়নের জাফর মিয়ার মেয়েকে বিয়ে করেন। দুই মাস সংসার করার পর নিজের শালাকে বাংলাদেশ রোড ট্রান্পপোর্ট অথরিটিতে (বিআরটিএ) চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা নিয়ে পালিয়ে যান এবং একটি ভুয়া নিয়োগ পত্র প্রদান করে।

এরপর তিনি আর শ্বশুর বাড়িতে আসেনি। তার স্ত্রী মোবাইলে যোগাযোগ করে তাকে গত রাতে রাজবাড়ী আসতে বলেন। এরপর তিনি স্থানীয়দের জানান ফারহান তাকে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে বিয়ে করেছেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

রাজবাড়ী থানার এসআই মাহাবুবুর রহমান বলেন, ‘বিষয়টি জানতে পেরে পুলিশ ভুয়া এসআই ফারহানকে আটক করে রাজবাড়ী থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা