,

৩০০ আসনে একাই লড়বে জাতীয় পার্টি: চুন্নু

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজবাড়ী পৌরসভার হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি কয়েকবার আওয়ামী লীগের সঙ্গে জোটে অংশগ্রহণ করেছে। আগামী নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। গত ৩২ বছরে আওয়ামী লীগ-বিএনপি ক্ষমতায় থাকলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এজন্য দেশের মানুষ এখন আওয়ামী লীগ-বিএনপির বাইরের কাউকে চায়। আর সেই দলটি হলো জাতীয় পার্টি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি একাই ৩০০ আসনে লড়বে।’

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, উপদেষ্টা অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না