,

আইপিএল নিলামে ৬ বাংলাদেশি ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে অংশগ্রহণ করতে ৬ বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।

৩০ নভেম্বর নাম নিবন্ধনের শেষ সময় ছিল। সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন যেখানে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৭১৪ জন। ভারতের বাইরের ক্রিকেটার আছেন ২২৭ জন।

নিবন্ধিত ক্রিকেটারদের মধ্য থেকে ফ্রাঞ্চাইজিদের আগ্রহ আছে এমন ক্রিকেটারদের নিয়ে আরেকটি তালিকা করা হবে। সেই ক্রিকেটারদের তোলা হবে নিলামে। এবারের নিলাম হবে ২৩ ডিসেম্বর কোচিতে।

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। দিল্লি ক‌্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে রিটেইন করায় তার অংশগ্রহণ নিশ্চিত।

ইতোমধ্যে তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেখানে সর্বোচ্চ দেড় কোটি রুপি মূল্য ধরা হয়েছে সাকিবের। এছাড়া বাকি ক্রিকেটারদের সবার ভিত্তিমূল্য সর্বনিম্ন ৫০ লাখ রুপি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির