,

ইসলামিক গান নিয়ে আসছেন মিশা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। সিনেমার পাশাপাশি কাজ করেছেন বহু বিজ্ঞাপন ও টেলিছবিতে। তবে এবার একেবারে ভিন্ন একটি কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন এই অভিনেতা।

‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে একটি ইসলামিক গানের মডেল হয়েছেন তিনি। রফিকুল ইসলাম তাওহিদের কথায় এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন শিল্পী নিজেই। ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা ইয়ামিন এলান। আর আজ বৃহস্পতিবার গানটি প্রকাশ হচ্ছে।

জানা গেছে, সম্প্রতি গাজীপুরের পুবাইলের মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়।

প্রথমবারের মতো ইসলামিক গানে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘আমি বরাবরই ধর্মীয় আয়োজনগুলোতে থাকার চেষ্টা করি। ধর্মীয় বিধি-বিধানও মেনে চলার চেষ্টা করি। সেদিক থেকে এ কাজটি করা। এই কাজটি দেখে যদি একজন মানুষের ভেতরও সৎভাবে বাঁচার ইচ্ছে জাগে তাহলে আমি সার্থক।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির