,

আরও একটি রেকর্ড মেসির দখলে

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েই শেষ ষোলো পর্বে পা রেখেছে আলবিসেলেস্তারা। এরই সঙ্গে একটি রেকর্ডও করে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দেশ কিংবা ক্লাবের হয়ে কোনো টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকে কখনো বাদ পড়েননি তিনি।

নাইন সেভেন ফোর স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য অঘোষিত ফাইনালে রূপ নিয়েছিল। শেষ ষোলোতে জিততে হলে কোনভাবেই হারা যাবে না পোল্যান্ডের বিপক্ষে! তেমনটা অবশ্য হয়নি। দাপট দেখিয়েই জয় তুলে নেয় মেসিরা। যদিও প্রথমার্ধে মেসির পেনাল্টি রুখে দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক।

তবে এবারও গ্রুপ পর্ব পার করায় একটি রেকর্ড এখনো মেসির দখলেই থাকলো। আর তা হলো- দেশ কিংবা ক্লাবের হয়ে কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে কখনো বাদ না পড়া।

মেসি এখন পর্যন্ত দুটি ক্লাবের হয়ে ইউরোপিয়ান ফুটবল খেলেছেন। বার্সেলোনা এবং পিএসজির হয়ে এখন পর্যন্ত গ্রুপ পর্বে বাদ পড়েনি তার দল। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতেছেন মেসি। তবে এখনো চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে সফলতার দেখা পাননি সময়ের অন্যতম সেরা এ ফুটবলার।

এদিকে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হেরে যায় আর্জেন্টিনা। এরপর শঙ্কা জেগেছিল প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার। তবে পরের দুই ম্যাচে মেক্সিকো এবং পোল্যান্ডকে হারিয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে আবারও একবার বিশ্বকাপে শেষ ষোলোতে পা রাখে মেসির দল।

এদিকে শেষ ষোলোর টিকিট পাওয়ার পাশাপাশি তাদের প্রতিপক্ষ জেনে গেছে দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘ডি’ থেকে রানার্স আপ হওয়া অস্ট্রেলিয়াই হচ্ছে আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না