সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গায়েবী মামলা দিয়েও সরকারের শেষ রক্ষা হবে না : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ক্ষমতাসীন অবৈধ সরকার নিজেদের মসনদ রক্ষা করতে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিতে শুরু করেছে। হত্যা গুম নির্যাতন করেও যখন গণতন্ত্রকামী নেতাকর্মীদের রুখে দেওয়া সম্ভব হয়নি তখন সারাদেশে এই ধরনের মিথ্যা মামলা দিতে শুরু করেছে। কিন্তু এসব করেও এই ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়ন ছাত্রদলের নেতা নাহিদ হোসেন শাওনের কৃত্রিম পা সংযোজন শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি’র সমাবেশ কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার ডান পা হারিয়ে ফেলেন।

গত ৫ই নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশের একটি ভিডিওচিত্রে শাওনের দুরবস্থা দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল নেতা শাওনকে এই কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা নেন।

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে শাওনের কৃত্রিম পা সংযোজন করা হয়।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতে ২০১৪ ও ২০১৮ সালের মতো নাটক সাজিয়ে নিজেরা গাড়িতে অগ্নিসংযোগ করে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং কোন কোন ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব না থাকলেও মামলা দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা এসব মামলা, হামলাকে আর ভয় পায় না। জনগণকে সঙ্গে নিয়ে তারা এবার ঘুরে দাঁড়িয়েছে। জনতার এই স্রোতে এই অবৈধ সরকারের মসনদ ধসে পড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ডা. মোফাককর আলম, ছাত্রদলের প্রচার সম্পাদক ওমর সানীসহ আরও অন্যান্যরা।

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য