,

পরিবহন ধর্মঘট থাকায় রাতেই মাঠে চলে এসেছেন বিএনপি নেতারা

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার, তবে আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হচ্ছে পরিবহন ধর্মঘট। তাই বিভিন্ন জেলার নেতাকর্মীরা বুধবার রাতেই চলে এসেছেন রাজশাহীতে।

এর আগে বুধবার দুপুরে ৮ শর্তে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায় পাবনা, জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বিএনপির সমাবেশের পক্ষে স্লোগান দিচ্ছেন।

এ সময় জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, পরিবহন ধর্মঘট থাকায় রাতেই চলে এসেছি। তবে রাস্তায় বিভিন্ন এলাকায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের গাড়ি আটকে দিচ্ছে। আসতে দেওয়া হচ্ছে না।

নওগাঁর মহাদেবপুর থানা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বলেন, কাল সকাল থেকে পরিবহন ধর্মঘট। তাই বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা আগেই চলে এসেছেন। আমরাও চলে এলাম। তবে রাজশাহীর আবাসিক হোটেলে সিট পাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়