,

পাকিস্তান প্রেমীদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে: শেখ সেলিম

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি কোন দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে আর যদি শেখ হাসিনা এবং ত্যাগী নেতারা জীবিত থাকে তাহলে বাংলাদেশকে সারা জীবন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পরিচালিত করবে। দরকার হলে পাকিস্তান প্রেমীদের বাক্সে ভরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে বসে পাকিস্তানের কথা চিন্তা করবেন আর পাকিস্তানে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরবেন এটা করতে দেওয়া হবে না।

দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা যাতে সফলকাম হতে না পারে তার জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা তাকে হত্যার আগে বিভিন্নভাবে কাছে আসার চেষ্টা করেছিল। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে। তারাই এক সময়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল।

শেখ সেলিম মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কের মুক্ত মঞ্চে আয়োজিত গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও সদর পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

সদর ‍উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী সিকদার চুন্নু প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক সম্মেলনের উদ্বোধন করেন।

শেখ সেলিম আরো বলেন, বঙ্গবন্ধু ও তার আদর্শকে যদি ভালোবাসেন তাহলে ভোগের নয় ত্যাগের রাজনীতি করবেন। নিজেদের মধ্যে গোলমাল করবেন না। যারা গোলমাল করবে তাদের আওয়ামী লীগে স্থান হবে না। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচনের আগে স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসী ও জঙ্গি এদের কোনো আত্মীয়-স্বজনদের আশ্রয় দেওয়া যাবে না।

এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সম্মেলন স্থল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী