,

ফ্রান্সকে হারিয়ে দিল তিউনিসিয়া

news-image

অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপে আরও এক অঘটন। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিল তিউনিসিয়া।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বুধবার ১-০ গোলের নাটকীয় জয় তুলে নেয় নিউনিসিয়া। ৫৮তম মিনিটে একমাত্র গোলটি করেন ওয়াহবি খাজরি।

ম্যাচের যোগ করা সময়ে অঁতোয়ান গ্রিজমান বল জালে জড়িয়ে স্তব্ধ করে দিয়েছিলেন তিউনিসিয়ার সমর্থকদের। তবে রেফারি ভিএআরের সাহায্য নিয়ে অফসাইটের সিদ্ধান্ত জানালে বাতিল হয় গোল। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিউনিসিয়া।

তবে এই জয়ের পরও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো তিউনিসিয়াকে। একই সময়ে আরেক ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত হয়েছে তাদের।

ফ্রান্স প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে নক আউটের টিকেট কেটেছিল। এদিন হারলেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে দিদিয়ের দেশমের দল। অস্ট্রেলিয়ারও পয়েন্ট সমান ৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

তিউনিসিয়া তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিল। ডেনমার্ক তিন ম্যাচ থেকে পেয়েছে মাত্র ১ পয়েন্ট।

 

এ জাতীয় আরও খবর

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা