সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গোপন বৈঠক থেকে হামলা’, বিএনপির ১০৬ জনের নামে মামলা

news-image

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস ফরাজি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২৮ নভেম্বর রাতে মামলার বাদী ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী শুক্তাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারের বাড়ি থেকে শীত উপলক্ষে দাওয়াত খেয়ে ফিরছিলেন। রাত ১১ টা ৩৫ মিনিটে শতাধিক বিএনপি নেতাকর্মী পিংড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনসেট ভবনের সামনের বারান্দায় গোপন বৈঠক করছিলেন। এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাদের হত্যার উদ্দেশ্যে মারপিটসহ ছয় থেকে সাতটি বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বাদীসহ তিন স্বাক্ষী আহত হলে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল পিংড়ীর মানুষের কাছে খোঁজ নিলেই জানা যাবে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। স্থানীয় মানুষ বোমা ফাটাবার কোনো ঘটনাই জানল না অথচ আমাদের হয়রানির উদ্দেশ্যে থানায় মামলা হয়ে গেল। অবৈধ সরকারের পতনে রাজাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে মাঠে রয়েছি। আমাদের মাঝে ভীতি তৈরি করে আন্দোলনে বাধা দিতে এই গায়েবী মামলা করা হয়েছে। ছয়/সাতটা বোমা ফাটিয়ে মানুষ আহত করলে শুধু প্রাথমিক চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় কীভাবে? কোনো চক্রান্তই আমাদের দমাতে পারবেনা।

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী