,

ভারত নিয়ে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছিল চীন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সঙ্গে সম্পর্কে যেন নাক না গলায় যুক্তরাষ্ট্র। এমনভাবেই মার্কিন কর্মকর্তাদের হুমকি দিয়েছিল চীন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা পড়া পেন্টাগনের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের সঙ্গে চীনের সংঘাত চলাকালীন সময়ে বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করেছিলেন চীনের কূটনৈতিকরা। গতকাল মঙ্গলবার জমা পড়া রিপোর্টে এসব দাবি করেছে পেন্টাগন।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের সেনা সমাবেশ নিয়ে পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে, ‘গণ প্রজাতন্ত্রী চীন (পিআরসি) সীমান্ত সংঘাতের জেরে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছাকাছি আসা ঠেকাতে চেয়েছিল। পিআরসির কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্কে যেন অযথা হস্তক্ষেপ না করা হয়।’

পেন্টাগনের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ জুড়ে ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু অংশে পিএলএ সেনা সমাবেশ এবং পরিকাঠামো নির্মাণের কাজ একযোগে করে গেছে।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তাতে কিছুই কাজ হয়নি, কারণ দু’তরফের মধ্যেই সীমান্তে কৌশলগত সুবিধা হারানোর আশঙ্কা ছিল।

২০২০ সালের মে থেকে ভারতীয় সেনা এবং চীনের পিএলএ হাতাহাতি, সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে একাধিক জায়গায়। তারই ফলশ্রুতিতে সীমান্তে দুই তরফ থেকেই ব্যাপক সেনা মোতায়েন করা হয়। ঘনিয়ে ওঠে যুদ্ধের আবহ।

পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে, ‘দুই দেশই অন্য দেশের সেনাকে পিছিয়ে যাওয়ার দাবি করতে থাকে এবং পুরনো অবস্থানে ফিরে যাওয়ার দাবি তোলে। কিন্তু ভারত বা চীন কেউই সেই শর্তে সাড়া দেয়নি।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির