,

দুর্ভিক্ষের আগেই আওয়ামী লীগকে তাড়াতে হবে: শাহজাহান

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের পাপের ওজন এত ভারি হয়েছে যে, রুমাল দিয়ে নাক ঢেকেও দুর্গন্ধ সারছে না। সরকারই দেশে দুর্ভিক্ষের আভাস দিচ্ছে। ১৯৭৪-এর চেয়েও ভয়াবহ দুর্ভিক্ষের আভাস পাওয়া যাচ্ছে। এর আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

আজ মঙ্গলবার বসুরহাট কলেজ গেট সংলগ্ন মাঠে বসুরহাট পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকে ইঙ্গিত করে মো. শাহজাহান বলেন, ‘দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য তিনি খেলা হবে’র মতো বিশ্রি কথা বলেন। আসলে খেলাটা হবে ভোট চোর, শেয়ার বাজার চোর, রিজার্ভ চোর, দেশ ও জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে। তিনি যদি এ ধরনের খেলার কথা বলেন, তাহলে তার সঙ্গে আমরাও আছি।’

তিনি আরও বলেন, ‘রেল, বাস, লঞ্চ,স্টিমার, ধর্মঘট ডেকেও জনস্রোত ঠেকাতে পারেনি সরকার। গুম, হত্যা, নির্যাতন, গায়েবী মামলায় হয়রানি করেও আওয়ামী সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। শিগগিরই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।’

বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহ-সভাপতি এবিএম জাকারিয়া, জেলা ছাত্রদল সভাপতি আজগর আলী দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান নোমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি ফখরুল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে আবদুল মতিন লিটনকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে বসুরহাট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না