,

রংপুরে মোস্তাফিজারকেই সমর্থন দিলেন রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমানকে সমর্থন দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

এর আগে গত ৩ অক্টোবর রংপুর সফরে গিয়ে জেলা ও মহানগর জাপার যৌথ কর্মিসভায় মোস্তাফিজার রহমানকে প্রার্থী ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। পরে গত ১৪ নভেম্বর জাপা কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর কাছ থেকে তার পক্ষে এসএম ইয়াসির মনোনয়নপত্র গ্রহণ করেন।

আজ (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজারের নাম ঘোষণা করেন রওশন এরশাদ। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

সোমবার রাতে ঢাকায় এসে রওশন এরশাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোস্তাফিজার রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, রাহগির আল মাহি সাদ এরশাদ ও রওশন এরশাদের পুত্রবধূ মাহিমা সাদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী