,

কাবাডি খেলা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে: আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কাবাডি খেলা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে আইজিপি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ঘোষিত জাতীয় খেলা কাবাডি আমাদের দেশের জনপ্রিয় খেলা। কাবাডি ফেডারেশনের মাধ্যমে বর্তমানে এ খেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের কাবাডি খেলোয়াড়রা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

আইজিপি বলেন, কাবাডি খেলার উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। এ জন্য ফেডারেশনের কর্মকর্তাগণকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।

তিনি স্কুল-কলেজে কাবাডি খেলাকে আরও জনপ্রিয় করে তোলার মাধ্যমে সারা দেশে এ খেলা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

সভায় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান কাবাডি খেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।

এ ছাড়া, সভায় নারী কাবাডি আয়োজনসহ অন্যান্য প্রতিযোগিতা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির