,

১০ ডিসেম্বর সরকার বিদায়ের কর্মসূচি ঘোষণা: খন্দকার মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১০ ডিসেম্বরের সমাবেশ থেকে বর্তমান সরকারকে বিদায়ের কর্মসূচি ঘোষণা করা হবে। নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার (এসএওয়াইআরসি) এই আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে গায়ের জোরে, বিনা ভোটে সরকার আছে প্রায় ১৪ বছর ক্ষমতায় আছে। দেশে গণতন্ত্র বলে কিছু নেই। আমরা দেশে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি। এই সরকার যত দ্রুত শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিবে, তত ভালো। তা না হলে জনগণ প্রস্তুত হচ্ছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতনের বার্তা বিএনপি আটটি সমাবেশে দিয়েছে। ১০ ডিসেম্বর আমাদের সমাবেশ থেকে এই সরকারের বিদায়ের কর্মসূচি ঘোষণা করব।’

আলোচনা সভায় আরও বক্তব‌্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, এসএওয়াইআরসির চেয়ারম্যান সুমন হক।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না