,

মেরাদিয়ায় গৃহবধূর ‘আত্মহত্যা’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় একটি বাসায় কবিতা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।

রবিবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কবিতার স্বামী মো. সোহাগ মিয়া জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর। ছয় মাস আগে পছন্দ করে বিয়ে করেন কবিতাকে।। বিয়ের পর থেকে দক্ষিণ বনশ্রীতে ভাড়া থাকেন। তিনি ওই বাড়িতে দারোয়ানের চাকরি করেন।

তিনি বলেন, এক মাস ধরে কবিতা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার মুগদা হাসপাতালে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার ডেঙ্গু পরীক্ষা করাতে বলেন।

তিনি আরও জানান, রবিবার দুপুরে কবিতার জন্য বাজার থেকে ডাব কিনে ফিরে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ। কৌশলে দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন, কবিতা ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।

কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বামী সোহাগ।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির