,

কৃষকেরা আজকে নিগৃহীত: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে কৃষকেরা নিগৃহীত। তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করছেন। কিন্তু ন্যায্যমূল্য পাচ্ছেন না। এরপরও তাদের ওপর চলছে সীমাহীন জুলুম ও অত্যাচার।

তিনি বলেন, কৃষকেরা এখন অভাব ও দেনার দায়ে জর্জরিত। ক্ষোভ-হতাশা ও বঞ্চনার কারণে তাদের কেউ কেউ আত্মহত্যাও করছেন। এরই মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলায় ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ৩৭ জন কৃষকের নামে দায়েরকৃত মামলায় ১২ জন কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী উপজেলায় ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় ১২ জন কৃষককে জেলে পাঠানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ রবিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজকে কৃষকেরা নিগৃহীত। তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করছেন। কিন্তু ন্যায্যমূল্য পাচ্ছেন না। এরপরও তাদের ওপর চলছে সীমাহীন জুলুম ও অত্যাচার। কৃষকেরা এখন অভাব ও দেনার দায়ে জর্জরিত। ক্ষোভ-হতাশা ও বঞ্চনার কারণে তাদের কেউ কেউ আত্মহত্যাও করছেন। এরই মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলায় ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ৩৭ জন কৃষকের নামে দায়েরকৃত মামলায় ১২ জন কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

তিনি অভিযোগ করে বলেন, নেত্রকোনার বারহাট্টা উপজেলার দলীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে হামলা করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। তাদের হামলায় বারহাট্টা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রেজাউল আলমসহ কৃষক দলের অনেক নেতা কর্মীকে গুরুতর আহত করে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিরোধী দলহীন রাষ্ট্রব্যবস্থা কায়েমের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘকাল ভোগ করার বাসনায় লিপ্ত। এ জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে লাগামহীনভাবে বাধা প্রদান করছে। সরকারের মদদে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতা কর্মীদের হত্যা, গুরুতর আহত, বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার এবং বিএনপি’র শান্তিপূর্ণ সভা-সমাবেশ পণ্ড করাকে নিত্যদিনের স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে গণ্য করছে। তারা এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনস্বার্থের কোন দাবি বা অধিকারকে পরোয়া করে না। সরকার তাদের কৃতকর্মের জন্য এখন পুরোপুরি জনবিচ্ছিন্ন। তবে শত বাধা ও জুলুম-নির্যাতন চালিয়েও বর্তমান সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না, ন্যায়সংগত আন্দোলনকে দমাতে পারবে না। সরকারের পতন অনিবার্য।

এ ছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পৃথক বিবৃতিতে নেত্রকোনায় কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণের শান্তিপূর্ণ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না