,

শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে মরক্কোর চমক

news-image

স্পোর্টস ডেস্ক : আরেকটি অঘটনের সাক্ষী হলো কাতার বিশ্বকাপ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে মরক্কো। এ জয়ে আসরের শেষ ষোলোর আশা ভালোভাবেই টিকে রইল আফ্রিকার দেশটির।

১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের পর প্রথমবার বিশ্বকাপে জয় পেল মরক্কো। অথচ এদিন র‌্যাংকিংয়ের দুই নম্বর দলের বিপক্ষে খেলতে নেনমেছিল ২২ নম্বর মরক্কো।

রোববার আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে এমন সমীকরণে মাঠে নেমে নিজেদেরই হারিয়ে খুঁজল বেলজিয়াম।

ম্যাচের ১৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় বেলজিয়াম। তবে গোলরক্ষক বরাবর বল মারেন তমা মুনিয়ে। এরপর মরক্কো প্রথম সুযোগ পায় ৩৫তম মিনিটে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে উড়িয়ে মেরে হতাশ করেন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের ঠিক আগে ফ্রি-কিক থেকে বল জালে পাঠান মরক্কোর হাকিম জিয়াশ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি রেফারি বাজালে হতাশ হয় দলটি।

বিরতির পর ৫৭তম মিনিটে গোল পেতে পারতো মরক্কো। তবে বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড সোফিয়ান বুফালের বাঁকানো শটে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।

তবে সমর্থকদের আর হতাশ করেনি দলটি। ৭৩তম মিনিটে বেলজিয়ামকে চুক করিয়ে লিড নেয় মরক্কো। বাঁ দিকের কর্নার ফ্ল্যাগের কাছাকাছি থেকে সাবিরির ফ্রি-কিক বিপজ্জনক কিছু ছিল না গোলরক্ষক থিবো কোর্তোয়ার জন্য। সামনে প্রতিপক্ষের এক খেলোয়াড় থাকায় যেন তালগোল পাকিয়ে ফেলেন তিনি। বাঁক খেয়ে বল আশ্রয় নেয় জালে। চলতি বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিকে প্রথম গোল এটি।

ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে বেলজিয়ামের ঘুরে দাঁড়ানোর সব আসা শেষ করে দেয় মরক্কো। ডান দিক দিয়ে বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে কাটব্যাক করেন জিয়াশ, আর জোরাল শটে বাকিটা সারেন আবুখলাল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না