,

তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে গাছ থেকে পড়ে সাইমুদ্দিন সানি (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ডিপিডিসির ঠিকাদারের অধীনস্থ শ্রমিক ছিলেন। আজ শনিবার বেলা ১১টায় তেজতুরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সানিকে হাসপাতালে নিয়ে আসা সহকারী প্রকৌশলী মুক্তাদির ও সহকর্মী নুরুজ্জামান বলেন, ‘পশ্চিম তেজতুরি বাজার মসজিদের পাশে মই দিয়ে বিদ্যুৎ লাইনের উপরে থাকা গাছ কেটে পরিষ্কার করছিল সানি। এ সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি সিলেট জেলার জালালাবাদ উজান মৃরেগাঁও গ্রামে। তার বাবার নাম ছোমাদ আলী। সবশেষ তিনি আমুলিয়া বন্ধন সিটি ডেমরায় থাকতেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির