,

সমুদ্রের তলায় আগ্নেয়গিরির কাছে ঘুরছে এ কোন প্রাণী?

news-image

অনলাইন ডেস্ক : সাগর হলো বৈচিত্র্য ও বিস্ময়ের অফুরন্ত উৎস। সাগর নিয়ে মানুষ যতো জানছে, যতো গবেষণা করছে, নিত্য-নতুন চমকপ্রদ সব তথ্য আবিষ্কৃত হচ্ছে। সম্প্রতি সমুদ্রের নিচে আগ্নেয়গিরির কাছে একটি প্রাণীর দেখা পেয়েছেন সমুদ্র বিশেষজ্ঞেরা। মিউজিয়াম ভিক্টোরিয়া রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকেরা ইল মাছের মতো দেখতে মাছটি দেখে বিস্মিত হয়ে গিয়েছেন। সঙ্গে আরও বেশ কয়েকটি নতুন ধরনের সামুদ্রিক প্রাণী আবিষ্কার করেছেন তারা।

অস্ট্রেলিয়ার অতি প্রত্যন্ত কোকোস আইল্যান্ড মেরিন পার্কে একটি এক্সপিডিশনের মাধ্যমে এদের হদিশ মিলেছে। জায়গাটি অস্ট্রেলিয়ার পার্থের ২ হাজার ৭৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ২৭টি ছোট ছোট দ্বীপ দিয়ে তৈরি এই ভূখণ্ড। সাদা বালির বিচ, পাম গাছ আর লেগুনে পরিপূর্ণ এক ভৌগোলিক অঞ্চল। সেখানেই অভিযান চালাতে গিয়ে বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে প্রাণীগুলি।

সমুদ্রের তিন মাইল আন-ডিসকভারড এলাকার মধ্যে সন্ধান চালিয়ে পাওয়া গেছে জিলেটোনিয়াস ত্বক সম্পন্ন এক ধরনের ঈল, যাদের তখনও চোখ ফোটেনি। প্রাণীটিকে দেখে স্তম্ভিত বিজ্ঞানীরা। আরও দেখা গেছে বড় পাখনাওয়ালা লিজার্ডফিশ। যে প্রাণীটির ওভারি ও টেস্টিস দুটিই আছে! এছাড়াও এক ধরনের ফ্ল্যাট ফিশ পাওয়া গেছে। যার মাথার একদিনে চোখ রয়েছে।

ডিপ সি ব্যাটফিশেরও খোঁজ মিলেছে। যারা মহাসমুদ্রের মেঝেতে ঘুরে বেড়ায়, যাদের পাখনা হাতের মতো। তবে সব থেকে অদ্ভূত যে প্রাণীটিকে মনে হয়েছে, সেটা হল ভাইপারফিশ। নানা রকম আকার আকৃতির হয় এরা। এদের চোখ খুব বড় বড়। মূলত ডিপ-সি পরিবেশে এদের বসবাস।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না