,

সোহরাওয়ার্দীতে মহিলা লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শনিবার। সম্মেলনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

সম্মেলন উপলক্ষে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে ভিড় করেছেন। অনুসারীদের নিয়ে মিছিল সহকারে সম্মেলনে যোগ দিচ্ছেন পদপ্রত্যাশীরা।

এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। একদিকে শাহবাগ থেকে মৎস্যভবন, অন্যদিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাপলা চত্বর পর্যন্ত ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে।

প্রায় ৫ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে সারাদেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নেবেন।

২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাফিয়া খাতুনকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী