,

চট্টগ্রামবাসীর সৌভাগ্য,সবই পেয়ে গেছে: সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। আমি আশা করছি, জাইকা চট্টগ্রাম-কক্সবাজার সেতু নির্মাণকাজ শুরু করতে প্রয়োজনীয় ফান্ডিং করবে। চট্টগ্রামে আর কিছু বাকি নেই। সবই চট্টগ্রাম পেয়ে গেছে।’

আজ শনিবার সকালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল’ এর প্রথম টিউবের (দক্ষিণ পার্শ্ব) পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামবাসীর সৌভাগ্য, চট্টগ্রামের মেট্রোরেলের ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হচ্ছে। চট্টগ্রামেও মেট্রোরেল শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম ফোর লেন সড়কে প্রধানমন্ত্রীর দুটি নির্দেশে দুটি সার্ভিস লেনের কাজ আমরা অচিরেই শুরু করব। এটা ছিল না, এটা ভুল হয়েছে। এটা হওয়া দরকার ছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কর্ণফুলী প্রথম টিউবের নির্মাণকাজ শেষ। দ্বিতীয়টির নির্মাণকাজও শেষ পর্যায়ে।’

সেনাবাহিনী পাহাড়ে সীমান্ত সড়ক করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘১৪ বছর আগের পাহাড় আর ২০২২ সালের পাহাড়- বান্দরবার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এখনই চেনাই যায় না; বদলে গেছে শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ের সহয়তায় আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমাদের আগামী দিনের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। নেক্সট টার্গেট স্মার্ট বাংলাদেশ ২০৪১। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আগামী নির্বাচনী ইশতেহারে এটা নিয়ে আসার জন্য’।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির