,

‘স্বরাষ্ট্রমন্ত্রী যখন সোহরাওয়ার্দী উদ্যান আসছেন, নয়াপল্টন পল্টনও আসবেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : মোশারফ হোসেন বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা অনুমতি চেয়েছি। এরপর সরকারের পক্ষ থেকে ইজতেমার ময়দান ও পূর্বাচলে সমাবেশ করার কথা বলেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী যখন সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসছেন, তারা নয়াপল্টন পর্যন্তও আসবেন।’

আজ শুক্রবার দুপুরে কুমিল্লা শহরে বিভাগীয় গণসমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কুমিল্লা বিভাগের প্রায় প্রতিটি জেলা উপজেলায় গণসমাবেশকে কেন্দ্র করে সরকারি দল এবং পুলিশ নারকীয় তাণ্ডব চালাচ্ছে। তবে তারা যতই নির্যাতন নিপীড়ন করুক কুমিল্লা বিভাগবাসীকে কোন অপশক্তি দমিয়ে রাখতে পারবেনা। ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে শেখ হাসিনার অনির্বাচিত অবৈধ সরকারকে লাল কার্ড প্রদর্শন করবে।

মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বলেন- ‘খেলা হবে’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের জনগণের জন্য রাজনীতি করে। স্বার্থের জন্য রাজনীতি করে, আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ করি। যাদের কোনো রাজনৈতিক শক্তি নেই, জনসমর্থন নেই, যারা দিনের তারাই খেলা হবে বলে। খেলা বলতে তারা আবারও দিনের ভোট রাতে করার ইঙ্গিত দিচ্ছেন। আমরা খেলায় বিশ্বাস করি না, রাজনীতিতে বিশ্বাস করি। আমরা এদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই, এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, দেশের অর্থনীতিকে লুটপাট পাচার করে ধ্বংস করে দিয়েছে সেই অর্থনীতিকে মেরামত করতে চাই। এটা খেলা নয়, রাষ্ট্রের জাতির স্বার্থে এবং আমাদের অস্তিত্বের স্বার্থে আমরা রাজনীতি করছি।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাস বুলু, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, হেলাল খান, মো. মেজবা, অ্যাডভোকেট রফিক সিকদার, ইকরামুল হক বিপ্লব, শেখ মোহাম্মদ শামীম, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, হেনা আলাউদ্দিন, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না