,

যশোরে গিয়ে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি ইঞ্জিনিয়ারদের বলছি- যশোর-খুলনার রাস্তা ঠিক না হলে খবর আছে। এক মাসের সময় দিলাম, ঠিক না হলে খবর আছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা পদ্মাসেতু, মধুমতি সেতু করেছেন। এখন ঢাকা থেকে যশোর আসতে লাগে আড়াই ঘণ্টা, আগে লাগতো আট থেকে ১০ ঘণ্টা। যশোরের মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছে। এখানে এক মহাসমুদ্র, বাইরে আরেক মহাসমুদ্র।’

বিএনপি সমালোচনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বেঈমান, বিশ্বাসঘাতক। পলাশীর সেনাপতি ইয়ার লতিফ, আর পঁচাত্তরের ইয়ার লতিফ হচ্ছে জিয়া। ঢাকা শহরে বাড়ির বাইরে লেখা থাকতো কুকুর থেকে সাবধান, আর আমি বলছি বিএনপি থেকে সাবধান।’

সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শামছুন্নাহার চাঁপা, সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুর রহমান, মেরিনা জাহান কবিতা, পারভিন জামান কল্পনা প্রমুখ।

আজ বেলা ১২টা ২২ মিনিটে আওয়ামী লীগের এ সমাবেশ শুরু হয়। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। এ সময় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ যশোর ও এর পার্শ্ববর্তী এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী