,

পুলিশও নিষেধাজ্ঞায় পড়তে পারে: হারুন

news-image

রাজশাহী ব্যুরো : বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বলেছেন, ‘পুলিশ প্রধান (আইজিপি) জাতিসংঘ থেকে একজন নিষিদ্ধ কর্মকর্তা। তিনি আইজিপি হয়েও অসভ্যপনা করে যাচ্ছেন। জনগণকে হয়রানি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ না করলে পুলিশ বাহিনীও নিষেধাজ্ঞায় পড়তে পারে।’

রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে জেলায় জেলায় নেতাকর্মীদের নামে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন হারুন অর রশিদ। রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হারুন অর রশিদ বলেন, ‘হামলা-মামলা ও পরিবহন ধর্মঘট দিয়ে বিএনপির গণসমাবেশ ঠেকানোর যাবে না। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে মিছিল করতে করতে এসে রাজশাহীতে জমায়েত হবে। জনস্রোত দেখে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।’

এসময় দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ৬৬টি থানায় ৪৪টি মামলা করেছে। মামলাগুলোতে একই ধরনের অভিযোগের কথা বলা হয়েছে। যা সাজানো। মামলা দিয়ে রাজশাহীর গণসমাবেশের জনস্রোত ঠেকানো যাবে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, আরেক উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিয়া, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইসা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না