,

মোংলা বন্দরে পাথরবোঝাই কার্গোডুবি

news-image

মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় পাথরবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১২টার দিকে হাড়বাড়ীয়ার তিন নম্বর এ্যাংকোরেজের লাল বয়া এলাকায় চরে ঠেকে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।

তবে রাতেই ডুবন্ত ওই জাহাজের ১০ স্টাফকে উদ্ধার করেন আশপাশের কার্গোর লোকজনেরা। তারা সকলেই সুস্থ রয়েছেন।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের হাড়বাড়ীয়ার ৬ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশি লাইবেরিয়ান পতাকাবাহী এমভি আইভিএস হাইয়াকিতা জাহাজ থেকে বুধবার রাতে ৭শ মেট্রিক টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এমভি মাস্টার দিদার।

এরপর খুলনার উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে এলে পথিমধ্যে হাড়বাড়ীয়ার ৩ নম্বর এ্যাংকোরেজ এলাকায় অসতর্কতাবশত মূল চ্যানেলের বাইরে চরে ঠেকে গেলে রাত ১২টার দিকে সেখানে তলা ফেটে ডুবে যায়। ওই সময় কার্গো জাহাজটিতে থাকা ১০ জন স্টাফকে আশপাশের কার্গোর স্টাফেরা উদ্ধার করেন। তারা অপর আরেকটি কার্গো জাহাজে সুস্থ ও নিরাপদে রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়