,

আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। সুলতানের প্রাসাদ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টায় তিনি শপথ নেবেন। খবর আলজাজিরার।

ইব্রাহিম আনোয়ার হবেন দেশটির দশম প্রধানমন্ত্রী।

গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) জোট নির্বাচনে সর্বাধিক ৮২ আসন জিতেছে। সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিনের পেরিকাতান ন্যাশনাল জোট পেয়েছে ৭৩ আসন। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১২ আসনের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই লাভ করেনি।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকে। তবে দেশটির বিরোধী জোট দাবি করেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তারা নিশ্চিত করতে পেরেছে। একই দাবি করেন পেরিকটান ন্যাশনাল (পিএন) দলের প্রধান মুহিউদ্দিন ইয়াসিনও।

নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে ভূমিকা পালন করেন রাজা আব্দুল্লাহ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির