,

ওবায়দুল কাদেরের কাছে ক্ষমা চাইলেন এমপি একরাম

news-image

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ক্ষমা চেয়ে পারিবারিকভাবে ওবায়দুল কাদেরের পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের জন্য স্লোগান দিলেন নোয়াখালী-৪ আসনের আলোচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি ওবায়দুল কাদেরের কাছে তার অতীত ভুল ত্রুটির জন্য ক্ষমা চান। এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, আমি গতকাল (মঙ্গলবার) কাদের ভাইকে ফোন করেছিলাম। আমি উনাকে (ওবায়দুল কাদের) বলেছিলাম, আপনি আমার বড় ভাই, এখানে অনেক লোক আছে, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অন্যায় করেছি, আমার বড় ভাই আপনার কাছে মাফ চেয়েছেন, আমিও আপনার কাছে মাফ চাচ্ছি। উনি (ওবায়দুল কাদের) আমাকে বললেন, ঠিক আছে কাজ কর।

এমপি একরামুল করিম চৌধুরী বলেন, আমাদের কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, আমরা যতদিন বাঁচব ওবায়দুল কাদেরের পেছনে থেকেই রাজনীতি করব। কাদের ভাইয়ের বিরুদ্ধে আমার কোনো কথায় ভুল হয়ে থাকলে আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাদের ভাইয়ের সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব।

সম্মেলনে একরামুল করিম চৌধুরীর বক্তব্যের পরই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এ সময় তিনি একরামুল করিম চৌধুরীকে ক্ষমা করে দিয়েছেন বলে তাকে দলের জন্য কাজ করার নির্দেশ দেন।

 

সম্মেলনে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ খাঁন সোহেল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী