,

ছাত্রলীগের মিছিলে ককটেল হামলা, আহত ৩

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের আস্তান মোল্লা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ৩ কর্মী আহত হয়েছেন। আহতরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় ছাত্রলীগের একটি মিছিল কেডির মোড় হয়ে দলীয় কার্যালয়ে দিকে যাচ্ছিল। এ সময় মিছিলটি আস্তান মোল্লা কলেজের সামনে এলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে পরপর ২টি ককটেল বিস্ফোরণ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করে উদ্ধার করে তা নিস্ক্রিয় করে। এ ককটেল হামলার ঘটনায় থানায় মামলা হবে জানায় পুলিশ।

এদিকে, বিএনপি নেতাকর্মীরা এই ককটেল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ নেতারা। এই ককটেল হামলার প্রতিবাদে তাৎক্ষনিক শহরে একটি প্রতিবাদ মিছিল করে তারা। এ ঘটনার পর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না