শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বে সরকার গঠিত হবে বলে দাবি করেছেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগর প্রধান সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। জি এম কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দেশ ও মানুষের অধিকাররে প্রশ্নে সর্বদা সোচ্চার। তিনি দেশ ও মানুষের নেতা। তাই জি এম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র।’

বাবলা বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে একটি রাজনৈতিক দলের নেতার কণ্ঠরোধ করার অপচেষ্টা নজিরবিহীন। দেশের মানুষ জি এম কাদেরের কথা শুনতে চায়, দেশের মানুষ তার নেতৃত্ব গ্রহণ করেছে। এতে হতাশ হয়ে দল থেকে বহিষ্কৃত এবং অর্বাচীন কিছু মানুষ জি এম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি বলেন, ‘আদালতের ওপর পূর্ণ আস্থা আছে আমাদের। আমরা বিশ্বাস করি আদালত মিথ্যা ও হয়রানিমূলক মামলা খারিজ করে দেবেন। আমাদের নেতা জি এম কাদের আবারও মুক্তভাবে দেশ ও মানুষের কথা বলবেন।’

বাবলা বলেন, ‘আগামী দিনে গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করবে।’

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের বলেন, ‘জাতীয় পার্টি হচ্ছে সুশৃঙ্খল ও আদর্শবাদী রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টির শৃঙ্খলা কখনোই দুর্বলতা নয়।’

তিনি বলেন, ‘হাজার হাজার মানুষের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রমাণ করে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক দল। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল ধরাতে পারবে না।’

এসময় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেন, ‘রাজনীতিতে হামলা, মামলা ও ষড়যন্ত্র নতুন কিছু নয়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে যে অপশক্তি ষড়যন্ত্র করেছে তারা এখন আবার সক্রিয় হয়েছে।’

তিনি বলেন, ‘জি এম কাদের কোনো ঠুনকো রাজনীতিবিদ নন, ষড়যন্ত্র করে জি এম কাদেরের পথচলা স্তব্ধ করা যাবে না। সারাদেশে জি এম কাদেরের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জি এম কাদেরের ওপর গণ মানুষের আস্থা ও ভালোবাসার জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।’

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, এটিইউ তাজ রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, এমরান হোসেন মিয়া, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান, নাজনীন সুলতানা, মাহবুবুর রহমান লিপ্টন, জহিরুল হক জহির, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, এইচ এম শাহারিয়ার আসিফ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নাফনদী থেকে ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পোড়ালেন বিএনপি নেতাকর্মীরা

শীত এলেও কমেনি দাম, বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

শুক্রবার সকাল ১০টার পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন

বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের

মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের

সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ

হিথ্রো বিমানবন্দরে জোবাইদা রহমান, গন্তব্য ঢাকা