,

জঙ্গি ও আ.লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি ও আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই- মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি ঢাকার জজকোর্টে যে জঙ্গি নাটক হলো সেটা সন্দেহজনক। হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে জঙ্গি চলে গেলো। পুলিশের কোনো নিরাপত্তা নেই। আপনি কি দেশের মানুষকে বেকুব মনে করেন। তাদেরকে আহাম্মক মনে করেন শেখ হাসিনা? আর তারই মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন- জঙ্গি সৃষ্টি করছে বিএনপি!

রিজভী বলেন, ‘আপনি কি দেখেননি কীভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের নেতা নয়নকে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। এটা তো পুলিশ করেছে। এটা কি জঙ্গির মতো আচরণ নয়? ইলিয়াস আলী গুম। এটাতো জঙ্গিদের কাজ। জাকির খুন। এটাও তো জঙ্গিদের কাজ। প্রকৃতপক্ষে জঙ্গিদের কাজ ও আওয়ামী সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা যে জঙ্গিদের মতো কাজ করে তার প্রমাণ ভুরি ভুরি। সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। আসলে তারাই জঙ্গির নাটক করে।’

মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, ড্যাবের ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, এ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, মানবসেবার মাধ্যমেও কিন্তু রাজনীতিবিদ গড়ে ওঠে। যেমনটি আমাদের নেতা তারেক রহমান মানুষের সেবার জন্য সুদূর পঞ্চগড়, ঠাকুরগাঁও ছুটে গেছেন। তিনি মানুষের মাঝে ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করছেন। হুইল চেয়ার বিতরণ করেছেন। বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেছেন। যেমনটি করেছিলেন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

‘আপনারা দেখেছেন মহামারি করোনাকালেও বিএনপির নেতাকর্মীরা গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে গেছেন তারেক রহমানের নির্দেশনায়। সম্প্রতি ভয়াবহ বন্যার সময়ও বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষেরমাঝে ত্রাণ বিতরণ করেছেন। এটাই হচ্ছে দেশনায়ক তারেক রহমানের দর্শন।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত বলেছেন, নিশিরাতে ভোট হয়। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তিনি দেখা করে প্রতিবাদ জানিয়েছেন। আসলে জাপানের রাষ্ট্রদূত বলেছেন তার সঙ্গে কোনো দেখা হয়নি। মানুষ যখন পতনের দ্বারপ্রান্তে চলে আসে তখন প্রচণ্ড আবোলতাবোল বলতে থাকে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী