,

সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে মো: ইউসুফ (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

রোববার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার বটতল বাজারে একটি খাওয়ার হোটেলে এ ঘটনা ঘটে। এ হত্যার সাথে জড়িত কাউকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি।

ইউসুফ নুনাছড়া এলাকার মদিন উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বটতল এলাকার সীতাকুণ্ড পেট্রোল পাম্পে মিতালী হোটেলে বসে নাস্তা করছিলেন ইউসুফসহ তার কয়েকজন বন্ধু। এ সময় ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অন্যরা পালিয়ে গেলেও ইউসুফ পালাতে না পারায় দুর্বৃত্তরা তাকে উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডা. তানিম জানান, সন্ধ্যার পর ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায়, ঘাড়ে ও পেটে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো: তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কী কারণে এ হত্যা করা হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী