,

নয়াপল্টনে ছাত্রদল নেতা নয়নের জানাজা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা মো. নয়ন মিয়ার (২২) প্রথম নামাজে জানাজা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে, রোববার (২০ নভেম্বর) দুপুর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। এরপর রাত সাড়ে সাতটার দিকে নয়নের মরদেহবাহী ফ্রোজেন অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় নয়াপল্টনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, চলমান আন্দোলনে গত কয়েক মাসে আমাদের ৬ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের অপরাধ, তারা গণসমাবেশ সফলের জন্য লিফলেট বিতরণ করছিল। কিন্তু আমি পুলিশকে বলবো, বেআইনি হত্যাকাণ্ড চালাবেন না। প্রত্যেক অন্যায় কাজের জবাব একদিন দিতে হবে।

তিনি বলেন, আস্থা হারিয়ে সরকার প্রবাসীদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিচ্ছে। আজ কেউ কথা বলতে পারছে না। প্রবাসে থাকা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং জাতিসংঘে যিনি সাংবাদিকতা করেন, মোহাম্মাদ মুশফিকুল ফজল আনসারীর নামে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়া হয়েছে। আসলে সরকার আস্থা হারিয়ে ফেলেছে। তাদের পায়ের নিচে মাটি নেই। তারা গণশত্রুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন পুরোপুরি গণবিচ্ছিন্ন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না