,

আর্জেন্টিনা-ব্রাজিলকে সমর্থন দিতে কাতার যাচ্ছেন সাকিব-তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেরা ক্রিকেটার, তবে ফুটবলেরও বড় সমর্থক। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের প্রিয় দল আর্জেন্টিনা। আর ব্রাজিলের পাড় ভক্ত ওয়ানডে অধিনায়ক তামিম।

আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হবেন নেইমাররা। সেই খেলা মাঠে বসে উপভোগ করতে কাতার যাচ্ছেন এই ওপেনার। কাতার যাত্রায় তামিমের সঙ্গী হচ্ছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দেখবেন তিনি। সে ম্যাচটিও হবে কাতারের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম লুসাইলে।

এদিকে নির্বাচক হাবিবুল বাশারও বিশ্বকাপের খেলা দেখতে কাতার যাবেন। তার প্রিয় দল ব্রাজিল। সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের খেলা দেখতে যাবেন ২৭ নভেম্বর। ২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়ে, ৩০ নভেম্বর আর্জেন্টিনা-পোল্যান্ড ও ২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির