,

সিলেটে বিএনপির গণসমাবেশ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সিলেট জেলা উলামা দলের সভাপতি নুরুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই সমাবেশ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ।

এর আগে হওয়া ছয়টি সমাবেশের মতো এই সমাবেশকে সামনে রেখে সিলেটসহ বিভাগের চার জেলায় ডাকা হয়েছে পরিবহন ‘ধর্মঘট’।

তবে পরিবহন ধর্মঘট সিলেটের সমাবেশমুখী বিএনপি নেতাকর্মীদের খুব একটা আটকাতে পারেনি।

বিকল্প হিসেবে নৌকা ও মোটরসাইকেলের পাশাপাশি অনেকে দল বেঁধে হেঁটেই সমাবেশস্থল সিলেট নগরীর চৌহাট্টায় আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন। সমাবেশের আগের দিন গতকাল শুক্রবার রাতেই বিএনপি নেতাকর্মী ও সমর্থকে ভরে যায় আলিয়া মাদ্রাসা মাঠ। সন্ধ্যার পরই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশস্থলের আশপাশের এলাকায়ও ছিল উপচেপড়া ভিড়।

সমাবেশের মাঠে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের অনেকে নিজ উদ্যোগে মাঠেই রান্না করে খাচ্ছেন। তবে রাতে অন্তত ৩০ হাজার লোকের খাবারের ব্যবস্থা করছে সমাবেশের আয়োজক সিলেট জেলা ও মহানগর বিএনপি। এ খাবার বিভিন্ন কমিউনিটি সেন্টারে রান্না করা হচ্ছে।’

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল মঞ্চ গতকালই প্রস্তুত করা হয়েছে। আজ এ মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন, আনন্দ আশ্রমে ভক্তদের মিলনমেলা

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ