,

বিদেশিদের তেল মালিশ করে লাভ হবে না, বিএনপিকে কামরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুত হোন, বিদেশিদের তেল মালিশ করলে লাভ হবে না।’ আজ শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান, এরশাদের মতো আর ক্ষমতা বদল হবে না। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো পথ নেই। খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনের লড়াই, অহেতুক আস্ফালন দেখাবেন না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সাময়িক কষ্ট মেনে নেবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কষ্ট আছে বিশ্ব সংকটের কারণে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংকটে পড়েছে দেশ। সাময়িক কষ্টে মানুষ আপনাদের ক্ষমতায় বসাবে না। বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।’

সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ চাইলে আমান উল্লাহ আমানকে অবাঞ্চিত করতে পারে। আমানের ছেলে নয়, আমান সাহেবই নির্বাচন করুক।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আজম, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মনির হোসেন, বদিউল আলম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন, আনন্দ আশ্রমে ভক্তদের মিলনমেলা

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ